ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে তিন খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই তিন খাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১৫.৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন বিবিধ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১১.৫ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন জ্বালানি-বিদ্যুৎ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৯.৫ শতাংশ।
এছাড়া, তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৯.১ শতাংশ, ফার্মা খাতে ৭.৫ শতাংশ, আর্থিক খাতে ৭.১ শতাংশ, জীবন বিমা খাতে ৫.৫ শতাংশ, খাদ্য খাতে ৫.৪ শতাংশ, ট্যানারি খাতে ৫.২ শতাংশ, আইটি খাতে ৫ শতাংশ, কাগজ খাতে ৪.১ শতাংশ, ব্যাংক খাতে ৩.১ শতাংশ,সিরামক খাতে ৩.৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-সিমেন্ট খাতে ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments