ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২-৬ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮টি খাতে দর বেড়েছে। বাকি ১১ খাতের দর কমেছে এবং ২টি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্যানারি শিল্পে। এই খাতে দর বেড়েছে ৪.৪৭ পয়েন্ট। এদিকে সপ্তাহজুড়ে লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ৩.৬৬ পয়েন্ট বেড়ে দ্বিতীয় স্থানে এবং কর্পোরেট বন্ড খাতের দর ২.৩৯ পয়েন্ট বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সপ্তাহটিতে আরও দর বেড়েছে- আইটি খাতে, টেলিকমিউনিকেশন খাতে, আর্থিক খাতে, সিমেন্ট খাতে এবং সিরামিক খাতে।
উল্লেখ, সপ্তাহটিতে ১১ খাতের দর কমেছে। বাকি দুইটি সেবা ও আবাসন খাতে এবং টেক্সটাইল খাতের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments