ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এই ৪ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয় এবং গ্রামীণফোন লিমিটেড প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রেনাটা লিমিটেড, ব্রাক ব্যাংক, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং যমুনা ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments