ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২২ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয় এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, সি পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্সুরেন্স, জেমিনি সী ফুড, ইউনিক হোটেল এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments