ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২১০ কোটি ৫৫ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮৪ কোটি ৪১ লাখ ০৭ হাজার টাকা লেনদেন হয় এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ৮৩ কোটি ৮২ লাখ ০৬ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং এবং সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments