ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৮ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিস্টোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২০ কোটি ২৭ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড ৯০ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয় এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৭২ কোটি ২০ লাখ ০৩ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- জেমিনি সী ফুড, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments