ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৫ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিস্টোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২০ কোটি ২ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৯৬ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়ে দ্বিতীয় এবং জেমিনী সী ফুড ৯৫ কোটি ৮৯ লাখ ০১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, সোনালী আঁশ, দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, খান ব্রাদাস, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments