
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৪৭ কোটি ৭০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২৪৬ কোটি ৩৪ লাখ ৪ হাজার টাকা লেনদেন হয় এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ২৩০ কোটি ১০ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আইএফসি ব্যাংক, অলিম্পিক এক্সেসরিস, ফরচুন সুজ, মালেক স্পিনিং এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments