ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি কোম্পানি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ইবনে সিনার সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড। কোম্পানিটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।
সহযোগী কোম্পানিতে সম্পূর্ণভাবে ইবনে সিনা বিনিয়োগ করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।
কোম্পানিটি আরও জানায়, ইবনে সিনার পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা নির্ধারণ করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments