
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের ‘এ’ ক্যাটাগরির সামিট পাওয়ার লিমিটেডের একটি পাওয়ার প্লান্ট সামিট চান্দিনা পাওয়ার প্লান্ট ইউনিট-২ এর মেয়াদ শেষ হয়ে গেছে। যে কারণে গতকাল ১৪ নভেম্বর মধ্যরাত থেকে পাওয়ার প্লান্টটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির উল্লেখিত পাওয়ার প্লান্টটির মেয়াদ বাড়ানোর জন্য চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বিদ্যুৎ মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে যা বিবেচনাধীন রয়েছে। যেহেতু ১৪ নভেম্বর পর্যন্ত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) ছিল সে কারণে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পাওয়ার প্লান্টটির কার্যক্রম বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments