শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসি পার্লের ক্রুজ শিপ কেনার সিদ্বান্ত
spot_img
spot_img

সি পার্লের ক্রুজ শিপ কেনার সিদ্বান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড তার ব্যবসার পরিধি বাড়াবে। এর অংশ হিসেবে কোম্পানিটি ক্রুজ-শিপ ট্যুর প্যাকেজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব ক্রুজ-শিপের মাধ্যমে এই ট্যুর প্যাকেজ পরিচালনা করা হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ক্রুজ-শিপ ট্যুর প্যাকেজ শুরুর জন্য কোম্পানিটি ২টি ক্রুজ-শিপ কিনবে। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ক্রুজ-শিপ কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যমতে, প্রথম পর্যায়ে খুলনা-সুন্দরবন-খুলনা রুটে ক্রুজ-শিপে ট্যুর প্যাকেজ চালু করা হবে। আগামী অক্টোবর মাসে এই সেবা চালুর সময় নির্ধারণ করা হয়েছে।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কক্সবাজারের ইনানী বিচে অবস্থিত রয়েল টিউলিপ কক্সবাজার এর মালিক। ১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত পাঁচ তারকা এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments