সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসিএসই’র নতুন সিআরও মাহাদী হাসান
spot_img
spot_img

সিএসই’র নতুন সিআরও মাহাদী হাসান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হলেন মোহাম্মদ মাহাদী হাসান।নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মোহাম্মদ মাহাদী হাসানকে সিএসইর সিআরও হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে।

সিএসই সূত্রে জানা যায়, মাহাদী হাসান ২০০৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেডের একজন প্রিন্সিপাল অফিসার এবং রিলেশনশিপ ম্যানেজার হিসাবে তার কর্মজীবন শুরু করেন।

তিনি সিএসইতে যোগদানের আগে অ্যাথেনা ভেঞ্চার অ্যান্ড ইক্যুইটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তিনি বিডি ভেঞ্চার লিমিটেডের ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট হিসেবেও কাজ করেছেন।

মোহাম্মদ মাহাদী হাসান একজন সিএফএ চার্টার হোল্ডার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে স্নাতক এবং ঢাকার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ সম্পন্ন করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments