শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিঙ্গারের পরীক্ষামূলক উৎপাদনে বেজার অনুমতি
spot_img
spot_img

সিঙ্গারের পরীক্ষামূলক উৎপাদনে বেজার অনুমতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ মার্চ, ২০২৪ তারিখ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সর্বশেষ হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments