শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসিনেমার নাম নয় দর্শক কৌতূহলই মুখ্য
spot_img
spot_img

সিনেমার নাম নয় দর্শক কৌতূহলই মুখ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণী সুপারস্টার প্রভাস, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনের বিগ বাজেট ও আলোচিত ‘প্রজেক্ট কে’ ঘিরে শুরু থেকেই কৌতূহল রয়েছে সিনেপ্রমীদের মাঝে। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখবেন তাদের ভক্তরা। পাশাপাশি নাগ অশ্বিন নির্মিত সিনেমাটিতে খল চরিত্রে যুক্ত রয়েছেন দক্ষিণী তারকা কমল হাসানও।

এছাড়াও চলতি বছরে সান দিয়েগোর কমিক কন অনুষ্ঠানে প্রকাশ্যে আসার কথা ‘প্রজেক্ট কে’ সিনেমার প্রথম ঝলক। তবে তার আগেই নিউইয়র্কের টাইম স্কয়ার ভরে উঠল সিনেমাটির পোস্টারে। টাইম স্কয়ারে বিশালাকার বিলবোর্ডে আলো ছড়িয়েছে ‘প্রজেক্ট কে’র লাল-কালো রঙের পোস্টার। শুধু তা-ই নয়, সেন্ট লুইসে গাড়ির রেলির আয়োজন করেন প্রভাস-দীপিকার অনুরাগীরা। যা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যদিও সিনেমাটির নাম নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছে, ‘প্রজেক্ট কে’র বদলে ‘কালচক্র’ নামে মুক্তি পেতে পারে সিনেমাটি। যেহেতু সিনেমাটির চিত্রনাট্য মহাভারত অবলম্বনে লেখা হয়েছে, পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে কল্পবিজ্ঞান সেহেতু বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখেই তাই সিনেমার নাম রাখতে আগ্রহী নির্মাতারা।

সেই কারণে ‘প্রজেক্ট কে’ নাম বদলে ‘কালচক্র’ নাম রাখার ভাবনা তাদের। বিষয়টি নিয়ে দীপিকা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘সিনেমার নাম নয়, দর্শক কৌতূহলই মুখ্য। সিনেমাটি ঘিরে তাদের যে আগ্রহ তা মুক্তির পর দেখা গেলে কষ্ট সার্থক হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments