ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির কারখানার নিয়মিত কার্যক্রম আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে পুনরায় শুরু হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৭ সেপ্টেম্বর কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। ডিএসইতে প্রকাশিত ওই ঘোষণায় এ তথ্য জানানো হয়।
কোম্পানিটি জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে আজ থেকে কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments