রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরসুগন্ধী মোমবাতি জ্বালালে যা হয়
spot_img
spot_img

সুগন্ধী মোমবাতি জ্বালালে যা হয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজকের দিনে বাড়িতে বহু মানুষই সুগন্ধী মোমবাতি ব্যবহার করেন। এখন বাজারে হামেশাই নানা রকমের সুগন্ধী মোমবাতি পাওয়া যায়। বাড়িতে এবং কাজের জায়গায় বহু মানুষ এগুলো জ্বালিয়ে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুগন্ধী মোমবাতি শুধুই আলো দেওয়া কিংবা ঘরে সুগন্ধ ছড়ানোর কাজ করে না। তার সঙ্গে স্বাস্থ্যেও প্রভাব ফেলে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুগন্ধী মোমবাতির অনেক উপকারিতাও রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জন্য। স্ট্রেস, উদ্বেগ, অবসাদের নানা সমস্যা দূরে রাখতে সাহায্য করে এটি।

বাড়িতে নানা জায়গায় সুগন্ধী মোমবাতি জ্বালালে তা দেখতেও অসাধারণ লাগে। বাড়ির সকলে মিলে চা খাওয়ার সময়ে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিন। শুধুই এই মোমবাতি জ্বালিয়ে রাখুন। ঘরের পরিবেশটাই বদলে যাবে। মন ভালো থাকবে। তার উপকারী প্রভাব পড়বে মানসিক স্বাস্থ্যে। রোজকার ব্যস্ত জীবনযাপনে নিজের জন্য সময়ই বের করে উঠতে পারেন না বহু মানুষ। ফলে ক্ষতিকর প্রভাব পড়ে লাইফস্টাইল থেকে মানসিক স্বাস্থ্যে। দেখা দেয়, স্ট্রেস, উদ্বেগ, অবসাদের মতো সমস্যা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতে বা কাজের জায়গায় সুগন্ধী মোমবাতি জ্বালান। তারপর দেখুন তা কীভাবে আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করে। তাঁদের মতে, এর ফলে স্ট্রেস এবং উদ্বেগজনিত সমস্যাগুলি দূর হয়ে যায়।

সুগন্ধের একটা উপকারী প্রভাব পড়ে আমাদের মানসিক স্বাস্থ্যে। এমনটাই মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, এই সুগন্ধী মোমবাতি স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে। নিয়মিত এই মোমবাতি জ্বালালে ছোট থেকে বড় সকলেরই অ্যালঝাইমার্সের সমস্যা দূরে থাকে।

একাগ্রতা বাড়াতে সাহায্য করে সুগন্ধী মোমবাতি। যদি কোনও কারণে মন অত্যন্ত চঞ্চল থাকে, কোনও কিছুতেই মন বসাতে না পারেন, তাহলে ঘরে এই মোমবাতি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তবে সুগন্ধী মোমবাতি যে শুধুই উপকারী তা কিন্তু নয়, রয়েছে এর অপকারও।জানিয়ে রাখি এই সুগন্ধি মোমবাতি পোড়া বিষাক্ত রাসায়নিক ঘরকে দূষিত করতে পারে যা ফুসফুসের জন্য ক্ষতিও করতে পারে৷ এখন মনে প্রশ্ন হতে পারে, কোনটা সঠিক বা কি করা উচিৎ। ডাঃ স্বেতলানা স্টেভানোভিচ ব্যাখ্যা করেছেন যে, মোমবাতির ধোঁয়া থেকে নির্গত কণা সরাসরি আমাদের ফুসফুসে যায়। এর জেরে চোখ নাক জ্বালা, গলা ব্যথা, মাথা ধরা, বমি বমি ভাব অনুভূত হতে পারে। তাই এই ধরনের মোমবাতি খুব খোলামেলা হাওয়া চলাচল করে এমন জায়গায় জ্বালানোই ভালো। বদ্ধ ঘরে সুগন্ধি মোম জ্বালানো বড় রোগের কারণ হতে পারে।

সুতরাং সুগন্ধী মোমবাতি ভালো মানের হওয়াটা জরুরী। যাদের শ্বাসকষ্ট বা এলার্জি আছে তাদের অবশ্যই উচিৎ চিকিৎসকের পরামর্শ নেয়া।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments