ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ৫ জুলাই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশির ভাগ শেয়ার দর এবং দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪১.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৭২.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৯.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩০১.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৪৫টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৫৩৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৪৬.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৫.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৮৩.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৪৯ টির, কমেছিলো ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৫ লাখ ২৩ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬২ হাজার ৯৫৩ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ৬১ লাখ ৩৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৯৮ কোটি ১৮ লাখ ২৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৭৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৭০.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৩ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪১ লাখ ২০ হাজার ৪৬২ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ২৮ কোটি ৩৯ লাখ ১৯ হাজার ৪০৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ২ লাখ ১ হাজার ৫৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments