বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ নভেম্বর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিস দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ২৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০০.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭১.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৩.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৫১৪ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৪৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫১ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৬.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩২৮.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮২.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৭৬.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫০ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয় ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.১৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৩১ টি শেয়ার ১ লাখ ৬৬ হাজার ৫৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০৫ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৬৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৯৫.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৯২৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments