মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক কমেছে: তবে বেড়েছে লেনদেন ও শেয়ার দর
spot_img
spot_img

সূচক কমেছে: তবে বেড়েছে লেনদেন ও শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিকে দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। দিন শেষে আজ ৩৬.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪২.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৮.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৭২৫টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৩৪৯ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৫০.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫৮.৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৬৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৪.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৮১ টির, কমেছিল ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৫.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৪৫৬টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ৮১০ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৪.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৯.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩৭৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments