রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ২১ আগস্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪১.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৯.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৬.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৪৯ লাখ ১০৬ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৯৭২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ ২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ১৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৪১.৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৬.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২২০.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৬ টির, কমে ১৩২ টির এবং অপরিবর্তিত রয় ৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৫২৪ টি শেয়ার ২ লাখ ৪ হাজার ২১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০১ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৯০.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১০১ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২২১ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৮২৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৮৭ লাখ ১ হাজার ৩৯৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments