
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থনের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৯৩ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯০ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৪ কোটি ৬২ লাখ ৬১ হাজার ৯৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments