
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৩ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ৩৪ মিনিটে পর্যন্ত ডিএসইতে ১৮১ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৬ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৭৮ লাখ ৩২ হাজার ২৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments