ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ ডিসেম্বর, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টায় ডিএসইতে ১৬৩ কোটি ৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫২.৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭.৭১ পয়েন্টে।
ডিএসইতে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৫১১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments