ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ জুন, মঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন চলছে। এদিন বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২১৯ কোটি ৬০ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৬ পয়েন্টে।
ডিএসইতে ২৯৪ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৬ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৯৪ হাজার ৭৭১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments