
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৯ মে, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ বেলা ১২টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৬৭ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৩.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ২৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৪ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৫৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments