রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের পতনে সপ্তাহ শুরু: আতঙ্কিত বিনিয়োগকারীদের পুঁজি হারানোর ভয়
spot_img
spot_img

সূচকের পতনে সপ্তাহ শুরু: আতঙ্কিত বিনিয়োগকারীদের পুঁজি হারানোর ভয়

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ মার্চ, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ৪১.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২১.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৩.৩০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ২৩১ টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ৪৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২২৫.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৫.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০১.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৬৩ টির, কমেছিল ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৬৯৪ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৩১৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৭.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৩.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭১১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments