ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সূর্যমুখীর বীজে অনেক উপকারিতা তা প্রায় আমরা সকলেই কম বেশি জানি। তবে এ বীজের ভর্তা আমরা প্রায় কম লোকেই জানি বা খেয়েছি, তাই না? তবে সূর্যমুখীর বীজের ভর্তা হয়, ভাতের সাথে খেতে অনেক মজা। তাছাড়া স্যান্ডউইচ এর পুর হিসেবেও এর ব্যবহার করা যায়। রইল সূর্যমুখীর বীজের ভর্তা রেসিপি।
প্রথমে খোসা ছাড়ানো সূর্যমুখীর বীজ টেলে নিন। একটি কড়াইয়ে ১ চা চামচ সরিষার তেল দিয়ে গরম হলে, এতে ৪ কোয়া রসুন ও পরিমান মত ঝাল বুঝে কাচা মরিচ টেলে নিতে হবে।
এবারে পেঁয়াজের কিউব, টালা রসুন-মরিচ, ধনেপাতা, পরিমান মত লবন এবং টেলে রাখা সূর্যমুখীর বীজের গুড়া সব কিছু একসাথে পাটায় বেটে অথবা ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে সূর্যমুখীর বীজের ভর্তা।
তবে আপনি যদি স্যান্ডউইচ এর পুর হিসেবে খেতে চান, তবে ঝাল কমিয়ে পরিমান মত চিনি আর সামান্য ঘি যোগ করে স্যান্ডউইচ এর পুর তৈরি করে খেতে পারিন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments