শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসেইফার্টের ব্যাটিংয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
spot_img
spot_img

সেইফার্টের ব্যাটিংয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী উত্তেজনাপূর্ণ তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টির আগে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। কুইন্সটাউনে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। পাথুম নিশাঙ্কাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৭৬ রান যোগ করেন কুশল মেন্ডিস। জুটিতে ২৫ বলে ২৫ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন নিশাঙ্কা।

৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে কুশল পেরেরার সাথে ২৬ বলে ৪৬ রান তুলে বিদায় নেন মেন্ডিস। নিউজিল্যান্ডের পেসার বেন লিষ্টারের শিকার হওয়ার আগে ৪৮ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রান করেন মেন্ডিস।

১৪তম ওভারে দলীয় ১২২ রানে মেন্ডিস ফেরার পর রানের চাকা ঘুড়িয়ে শ্রীলংকাকে বড় সংগ্রহ এনে দেন পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক দাসুন শানাকা। পেরেরা ২১ বলে ৩৩, ডি সিলভা ৯ বলে ২০ ও শানাকা ৮ বলে ১৫ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। নিউজিল্যান্ডের লিষ্টার ৩৭ রানে ২ উইকেট নেন।

১৮৩ রানের জবাবে আগের ম্যাচের মত এবারও ঝড় তুলে চাদ বোয়েসকে নিয়ে ৩৩ বলে ৫৩ রানের সূচনা করেন সেইফার্ট। জুটিতে ১৮ বলে ১৭ রান করে আউট হন বোয়েস। এরপর অধিনায়ক টম লাথামকে নিয়ে নিউজিল্যান্ডকে জয়ের পথেই রাখেন আগের ম্যাচে ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করা সেইফার্ট। আজ ২৬ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন সেইফার্ট।

২৩ বলে ৩১ রান করা লাথামকে শিকার করে জুটি ভাঙ্গেন স্পিনার মহেশ থিকশানা। দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৮৪ রান যোগ করেন সেইফার্ট-লাথাম। ১৭তম ওভারের প্রথম বলে বিধ্বংসী সেইফার্টকে শিকার করে শ্রীলঙ্কাকে ব্রেকথ্রু এনে দেন পেসার প্রমোদ মধুশান। ১০টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে ক্যারিয়ার সেরা ৮৮ রান করেন সেইফার্ট।

সেইফার্ট যখন ফিরেন তখন নিউজিল্যান্ডের দরকার ছিলো ২৩ বলে ২৯ রান। পরের ১৭ বলে ১৯ রান যোগ করে স্বাগতিকরা। শেষ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের।

পেসার লাহিরু কুমারার শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন মার্ক চ্যাপম্যান। পরের তিন বলে ১টি ওয়াইডের সাথে ১টি রান আউটসহ ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ বলে আসে ১ রান। পঞ্চম বলে ২ রান নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন রাচিন রবীন্দ্র। ড্যারিল মিচেল ১৫, চ্যাপম্যান ১৬ ও রবীন্দ্র অপরাজিত ২ রান করেন। শ্রীলঙ্কা কুমারা ৩ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন সেইফার্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments