ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র একটি প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে।
সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। সাত সদস্যের এই দলে তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। সচিব আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজ এ তথ্য তারা পেয়েছেন।
দলটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments