শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
spot_img
spot_img

সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইনি ঝামেলায় জড়ালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রতারণার অভিযোগে এই অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৩৭লাখ রুপি নিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু পরে তিনি আর সেখানে যাননি। এই অভিযোগে ইভেন্ট প্ল্যানার প্রোমোদ শর্মা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রোমোদ শর্মা অভিযোগে জানিয়েছেন, ৩৭লাখ টাকা নিয়েও সেই অনুষ্ঠানে তিনি হাজির না হওয়ায় অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করেন সোনাক্ষীর ম্যানেজার। একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ না হওয়ায় থানায় প্রতারণার অভিযোগ করেন প্রোমোদ।

প্রতারণার মামলা দায়েরের পর একবার নিজের বয়ান রেকর্ড করে আসেন এই অভিনেত্রী। কিন্তু তার পর থেকে আর কোনো খোঁজ না মেলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments