শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসোনার চর’ সিনেমায় ওমর সানী ও মৌসুমী
spot_img
spot_img

সোনার চর’ সিনেমায় ওমর সানী ও মৌসুমী

 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সোনার চর’ সিনেমার পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন ওমর সানী ও মৌসুমী। ‘জাগরণ’ নামের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। সিনেমাটিতে একটি অতিথি চরিত্রে চূড়ান্ত হয়েছেন মৌসুমী। ছিটমহলকে কেন্দ্র করে নির্মীয়মাণ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।
ওমর সানী বলেন, ‘বাংলাদেশ সরকারের বড় একটা বিজয় তিনবিঘা করিডর। দীর্ঘদিনের এই ইস্যুটায় ভারতের সঙ্গে একটা সমাধানে পৌঁছেছে আমার দেশ। সেই সময়ের প্রেক্ষাপট নিয়েই গল্পটি তৈরি হচ্ছে। মনের মতো একটি গল্পে কাজ করতে যাচ্ছি।’

১৯৪৭ সালের দেশভাগের সময় ছিটমহলের সৃষ্টি। মুক্তিযুদ্ধের পরে আলোচনার মাধ্যমে ছিটমহল সমস্যার সুরাহার একটা চেষ্টা হয়েছিল। একসময় ছিটমহলকে একশ্রেণির উগ্র মানুষ রাজনৈতিকভাবে ব্যবহার করা শুরু করে। সেখান থেকে তাদের স্বাধীন হওয়ার গল্প পর্দায় তুলে ধরা হবে বলে জানান পরিচালক জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সেই সময়ের প্রেক্ষাপটে ছিটমহল ঘিরে রাজনৈতিক, সামাজিক ও অপরাধমূলক বিভিন্ন ঘটনা পর্দায় তুলে ধরা হবে। মানবিক এ গল্পে অতিথি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আমার সব সিনেমায় তিনি অভিনয় করেন। কাজের জায়গায় আমাদের বোঝাপড়া ভালো। তিনি দেশের বাইরে আছেন। কিন্তু সিনেমাটি নিয়ে কথা হচ্ছে। জাগরণ সিনেমায় অতিথি চরিত্র আপা (মৌসুমী) চূড়ান্ত হয়েছেন।’

সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দুজন নতুন ছেলেমেয়েকে নেওয়া হবে। পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘আমরা দ্রুত প্রিপ্রোডাকশনের কাজ শেষ করছি। গাজী মাজহারুল ভাই সিনেমার জন্য গান লিখছেন।’

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments