ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৫ ডিসেম্বর, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৩৯ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৫৬৭ টাকা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের আজ দর বেড়েছে ৭ টাকা ৪ পয়সা বা ৬.৯৩ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ১ টাকা ৯০ পয়সা বা ৩.৯৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে অগ্নি সিস্টেমস, সোনালী আঁশ, শাহজালাল ইসলামী ব্যাংক, মুন্নু সিরমিকস, বিডিকম অনলাইন, আমরা টেকনোলজি এবং বাটা সু লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments