ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস সোমবার, ২২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিগাসি ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা বা ৯.৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৮৮ টাকা ২০ পয়সা। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ২৬ টাকা বা ৮.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, জেমিনী সী ফুড, রূপালি লাইফ ইন্সুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ওআইমেক্ম ইলেকট্রোডস, প্রিমিয়ার সিমেন্ট এবং নাভানা সিএনজি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments