ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৪ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ২৩ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সী পার্ল বিচের ১৩ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার ইউনিট লেনদেনের মাধ্যমে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়া এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, রূপালী লাইফ ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments