মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সৌদিতে আগুন: নিহত ৭ বাংলাদেশি
spot_img
spot_img

সৌদিতে আগুন: নিহত ৭ বাংলাদেশি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবের হুফুফ শহরে একটি ফার্নিচার কারখানায় আগুনের ঘটনায় সাত বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন। তাদের মধ্যে তিনজন নাটোরের বাসিন্দা।

মন্ত্রণালয় জানায়, রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একটি সোফা তৈরি কারখানায় লাগা আগুনে নয়জন কর্মী মারা যান।

তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজন কোন দেশের জানা যায়নি। এ ঘটনায় আহত দুজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মন্ত্রণালয় আরও জানায়, নিহতদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments