ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে নিয়মিত খেললেও বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পাননি নাইম। তবে এক ম্যাচ পরই একাদশে ফিরছেন বাঁহাতি এই ওপেনার। তাতে ওমানের বিপক্ষে আজ দেখা যাবে তাঁকে। সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন রাসেল ডমিঙ্গা।

ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেলেও সেটা ছিল বেশ মন্থর। আল আমিরাতের ব্যাটিং স্বর্গে ৫৩ বলে খেলেছিলেন ৬৩ রানের ইনিংস। এরপর অবশ্য শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে রান পাননি নাইম। এদিকে ওমান ‘এ’ দলের বিপক্ষে রান না পেলেও পরের দুই ম্যাচে দলের সেরা পারফর্মার ছিলেন সৌম্য সরকার। তবে স্কটিশদের বিপক্ষে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।
তাতে ওপেনিংয়ে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের। সৌম্যের পরিবর্তে নাইমকে খেলানো হবে সেটা নিশ্চিত করেন ডমিঙ্গো।
বাংলাদেশ(সম্ভাব্য):১.মোহাম্মাদ নাইম,২.লিটন দাস,৩.সাকিব আল হাসান,৪.মুশফিকুর রহিম,৫.মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক),৬.আফিফ হোসাইন,৭.নুরুল হাসান(কিপার),৮.মেহেদি হাসান,৯.মোহাম্মাদ সাইফুদ্দিন,১০.তাসকিন আহমেদ,১১.মুস্তাফিজুর রহমান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments