
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০.৫১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৬.৭০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের অর্থবছরে কোম্পানিটি ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments