
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
জানা যায়, কোম্পানিগুলো ৩০ জুন ও ৩১ ডিসেম্বর ,২০২১ সমাপ্ত হিসাব বছরের স্টক ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, উত্তরা ব্যাংক লিমিটেড ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং শাহজালাল ইসলামী ব্যাংক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.




























Recent Comments