ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিটি ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা (রিস্টেটেড), গত বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ১.৮৩ টাকা (রিস্টেটেড)।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৮.০২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৪ টাকা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৯ সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।
এদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি ২০২০- মার্চ ২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৮ পয়সা।
আলেচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ৫৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments