সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্পেন ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিলেন রোনালদো
spot_img
spot_img

স্পেন ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিলেন রোনালদো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে, তবে এসব কখনোই তার পথচলা থামাতে পারেনি।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড বলেন, ‘গত ২৩ বছর ধরে তারা আমাকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু এগুলো সময়ের অপচয়। আমি এসবের সঙ্গে অভ্যস্ত। কেউ আমাকে বেশি পছন্দ করে, কেউ কম। আমারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে।’

নিজ দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো বলেন, ‘পর্তুগিজরা সব সময় আমার পাশে থেকেছে। অন্যদের মতামত আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়।’

সমালোচনা তার ক্যারিয়ারের শুরু থেকেই সঙ্গী ছিল উল্লেখ করে ৪০ বছর বয়সি এই তারকা বলেন, ‘আমার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ আমি দেখেছি। তবে এটি নতুন কিছু নয়। এখন এগুলোকে আমি জীবনের আরেকটি অধ্যায় হিসেবে দেখি। ৪০ বছর বয়সের পর আমি বুঝেছি, সমালোচনাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। এজন্য সমালোচকদেরও ধন্যবাদ জানাই, কারণ তারা আমাকে আরও শক্তিশালী করেছে।’

সমালোচনার প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন পর্তুগাল অধিনায়ক। তার মতে, ‘আপনি যদি সব সময় সমালোচনার দিকেই মনোযোগ দেন, তাহলে পথ হারিয়ে ফেলবেন। গঠনমূলক সমালোচনা আর কাউকে ধ্বংস করার উদ্দেশ্যে করা সমালোচনা এক নয়। সংবাদমাধ্যমেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। তবে আমাদের মনোযোগ থাকা উচিত তাদের দিকে, যারা ভালোবাসা নিয়ে স্টেডিয়ামে এসে সমর্থন দেয়।’

শেষে রোনালদো বলেন, ‘ফুটবলে সমালোচনা সব সময়ই থাকবে, কঠিন সময়ও আসবে। কিন্তু এগুলোকে পেশারই অংশ হিসেবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments