শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়স্বাধীনতার জন্য পৃথিবীতে এত রক্ত কোনো জা‌তি দেয়নি
spot_img
spot_img

স্বাধীনতার জন্য পৃথিবীতে এত রক্ত কোনো জা‌তি দেয়নি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে সকল বর্বরতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতার জন্য এত রক্ত পৃথিবীতে এর আগে কোনও জা‌তি দেয়নি।

তি‌নি বলেন, দেশের আনাচে-কানাচে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। রক্তের হোলি খেলা চলেছে। দুই লাখ মা-বোনের সম্মানহানি করা হয়েছে। এত রক্ত, এত নির্যাতন আর কোনও কালে হবে কি না সন্দেহ। আর এর সবই বৃথা যেত, যদি দেশ স্বাধীন না হতো।

শ‌নিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনু‌ষ্ঠিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ গণহত্যা স্মরণ ও মুক্তিযুদ্ধ ১৯৭১: বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তি‌নি।

তি‌নি বলেন, কেউ কেউ মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের সংখ্যা নিয়ে বিতর্ক করেন, প্রশ্ন তোলেন। আমি মনে করি, শহিদের সংখ্যা নিয়ে এ সংখ্যাতাত্ত্বিক বিতর্ক তাঁদের প্রতি অবমাননার শামিল।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র কর্তৃক পরিচালিত জরিপে ইতোমধ্যে চিহ্নিত বধ্যভূমির সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এ জরিপ সম্পন্ন হলে মহান মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা ৩০ লাখ ছাড়াবে।

১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সজল নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সদস্য এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি বিশিষ্ট কবি তারিক সুজাত। সম্মেলনে আরও উপ‌স্থিত ছি‌লেন ভারত থেকে আগত কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments