রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়হজ্জ নিবন্ধনের সময় বাড়লো দুদিন
spot_img
spot_img

হজ্জ নিবন্ধনের সময় বাড়লো দুদিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হজ্জযাত্রীদের নিবন্ধনের নতুন নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার ২৪ মে পর্যন্ত নিবন্ধন করা যাবে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২২ সালের হজ্জযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ২২ মে পর্যন্ত চলার কথা থাকলেও সরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের নিবন্ধনের সময় আরও দুদিন বাড়ানো হয়েছে।রোববার রাতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১-এর নিবন্ধন কার্যক্রম ২২ মে সন্ধ্যায় বন্ধ করা হয়েছে। শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত হজ্জ প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হলো।

অর্থ পরিশোধে নিবন্ধনের বর্ধিত সময় শুরু ২৩ মে,সোমবার। বর্ধিত সময়ের শেষ তারিখ ২৪ মে, মঙ্গলবার (ব্যাংকিং সময় পর্যন্ত)। বর্ধিত সময়ে প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৫ হাজার ৯২৫ থেকে সর্বশেষ ক্রমিক ২৭ হাজার ১০৫ পর্যন্ত হজ্জযাত্রীরা নিবন্ধনের আওতায় আসবেন। নিবন্ধনকারী ব্যক্তিরা শুধু সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২-এর অধীনে নিবন্ধনের সুযোগ পাবেন।

আরো জানা যায়, রোববার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৫১ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৪৯ জন হজ্জযাত্রী হজ্জে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজ’র মাধ্যমে হজ্জ পালনে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। এর আগে সরকারি-বেসরকারি হজ্জযাত্রীদের নিবন্ধনের শেষ সময় ছিল ১৮ মে, বুধবার। পরে সময় চারদিন বাড়ানো হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ্জ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ্জে যেতে পারবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments