বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যহজ্জের শেষ ফ্লাইট আজ
spot_img
spot_img

হজ্জের শেষ ফ্লাইট আজ

পবিত্র হজ্জ পালিত হবে আগামী ৮ জুলাই। এ বছর হজ্জের শেষ ফ্লাইট যাচ্ছে আজ ৩ জুলাই রোববার। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের ৫৩ হাজার ৩৬৭জন হজ্জযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এছাড়া এবার রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন হজ্জযাত্রী কোটায় গেছেন। মোট ১৬৭টি ফ্লাইটে তারা সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি, সৌদি এয়ারলাইনসের ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ১০টি ফ্লাইটে হজ্জযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। হজ্জ সম্পর্কিত তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত ১০ জন হজ্জযাত্রী ইন্তেকাল করেছেন এর মধ্যে ৩ জন নারী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।

উল্লেখ্য, হজ্জের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে গত ৫ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই এবং শেষ হবে ৪ আগস্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments