সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ নিয়ে ইরানের কঠোর অবস্থানে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
spot_img
spot_img

হরমুজ নিয়ে ইরানের কঠোর অবস্থানে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড়ের দাবি জানিয়ে ইরান কঠোর অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে দ্রুত স্থিতিশীলতা ফেরার প্রত্যাশাও কিছুটা ধাক্কা খেয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ১ শতাংশের বেশি বেড়ে যায়। হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড় না পাওয়া পর্যন্ত পুনরায় খুলবে না, তেহরানের এমন অবস্থান বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৩০ মিনিটে অক্টোবর ডেলিভারির ব্রেন্ট ফিউচারসের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ১১ ডলারে দাঁড়ায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ইরানের সর্বশেষ অবস্থান তেলের বাজারে সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments