রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহাজার কোটির দিকে এগুচ্ছে লেনদেন
spot_img
spot_img

হাজার কোটির দিকে এগুচ্ছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন যত যাচ্ছে ততই বাজারের গতি বৃদ্ধি পাচ্ছে। গত ৫ কার্যদিবস ধরে ৫০০ কোটির ওপরে লেনদেন হচ্ছে। আজ দৈনিক লেনদেন আটশ কোটি টাকা ছাড়িয়ে হাজার কোটির দিকে এগুচ্ছে। যার ফলে পুঁজিবাজারের প্রতি আশাবাদী হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৬ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০১১.১০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ৩০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট কমে অবস্থান করছিল ৯৯৭.৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৪৫২.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৫টির, কমেছিল ১২৩টির এবং অপরিবর্তিত থাকে ৭৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৪০ শতাংশ বা ১৭১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪০১.৮৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৩৭ শতাংশ বা ১০১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫১২.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯ কোটি ১ লাখ ১ হাজার ২৩৮ টাকা। গত কার্যদিবসের  তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ৩১ কোটি  ৬০ লাখ ১৬ হাজার ৮৮৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments