বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাহাড়ের শক্তি বাড়াতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কি ভালো?
spot_img
spot_img

হাড়ের শক্তি বাড়াতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কি ভালো?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হতে শুরু করে। হাঁটু ও পিঠে ব্যথা শুরু হয়। আবার কারো কারো হাড় ক্ষয়ে যায়। অনেকে হাঁটু ও পিঠে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেন। এটি ঠিক নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’।

চিকিৎসা সংক্রান্ত জার্নাল ‘দ্য বিএমজে’-তে প্রকাশিত একটি নতুন সিস্টেমেটিক রিভিউ এবং মেটা-অ্যানালাইসিসে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ১ লক্ষ ৫৩ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের উপর চালানো ৬৯টি ক্লিনিক্যাল ট্রায়াল পরীক্ষা করে গবেষকেরা দেখেছেন যে, নিয়মিত ক্যালসিয়াম, ভিটামিন ডি কিংবা দু’টি ট্যাবলেট একসঙ্গে খেলেও তা সাধারণ মানুষের হাড় ভাঙা বা হাড়ের বড় ক্ষতি রোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে না।

কয়েক দশক ধরে চালানো গবেষণার রিপোর্ট ঘেঁটে গবেষকেরা দেখেছেন, হাড় ভাঙার ঝুঁকি কমাতে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ভূমিকা নেই বললেই চলে। পাশাপাশি ভিটামিন ডি সাপ্লিমেন্ট হাড় ভাঙার ঝুঁকি কমানোর ক্ষেত্রে প্রায় শূন্য শতাংশ কার্যকর। দু’টি ওষুধ একসঙ্গে খেলে খুব সামান্য কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গিয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রায় ‘অর্থহীন’। আমেরিকার ‘ইউএস প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্স’ও আগে এই একই কথা জানিয়েছিল।

চিকিৎসকরা বলছেন, অন্ধের মতো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলেই হাড় শক্ত হয় না। অর্থাৎ এ ধরনের সাপ্লিমেন্ট সবার জন্য নয়। বরং যাদের একান্ত প্রয়োজন, চিকিৎসকের পরামর্শ নিয়ে কেবল তারা সাপ্লিমেন্ট খেতে পারবেন।

কাদের সাপ্লিমেন্ট প্রয়োজন?
১. রক্ত পরীক্ষায় যাদের শরীরে নিশ্চিত ভাবে ভিটামিন ডি-এর তীব্র ঘাটতি ধরা পড়েছে, তারা চিকিৎসকের পরামর্শমতো কিছুদিন ওষুধ খেতে পারেন।
২. অস্টিওপোরোসিসে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের জন্য এই ওষুধ ভালো।
৩. যাদের শরীর খাবার থেকে পুষ্টি শোষণ করতে পারে না তারাও সাপ্লিমেন্ট খেতে পারেন।

হাড় মজবুত রাখতে আসলেই কী করা প্রয়োজন?
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেংথ ট্রেনিং করতে হবে।
• সাপ্লিমেন্ট না খেয়ে দুধ, টক দই, ছানা এবং সবুজ শাকসবজি খেতে হবে বেশি করে।
• হাড়ের ভিত শক্ত করতে পনির, ডাল ও সয়াবিন জাতীয় প্রোটিন ডায়েটে রাখতে হবে।
• কৃত্রিম ক্যাপসুলের চেয়ে সকালের মিষ্টি রোদে ১০-১৫ মিনিট বসলে উপকার মিলবে। এতে শরীর প্রাকৃতিক ভাবে ভিটামিন ডি তৈরি করে নেবে।
• ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন পরিহার করতে হবে। কারণ এ ধরনের বদঅভ্যাস হাড়ের ভিতরের ক্যালশিয়াম দ্রুত কমিয়ে দেয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments