বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাহার্ট সুস্থ রাখতে উপকারী কিছু সবজি
spot_img
spot_img

হার্ট সুস্থ রাখতে উপকারী কিছু সবজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্যের দিকে পর্যাপ্ত নজর না দিলে অকালেই হার্টঅ্যাটাক, অ্যারিদমিয়া, হার্ট ফেইলিয়রের মতো জটিল সব অসুখ দেখা দিতে পারে। তাই বিপদে পড়ার আগেই সাবধান হওয়া উচিত। হৃৎপিণ্ডের স্বাস্থ্যের হাল বিগড়ে গেলেই মুশকিল। সে ক্ষেত্রে সারা শরীরে পুষ্টি ও অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছাতে পারবে না। যার দরুণ প্রাণ নিয়ে টানাটানিতে পড়তে হতে পারে।

তাই চেষ্টা করতে হবে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের হাল ফেরানোর। আর এই কাজে সাফল্য পেতে চাইলে সবার প্রথমে বাইরের ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। এমনকি সামলে নিতে হবে তেল, ঘি খাওয়ার লোভ। এ ছাড়া দিনে ৩০ মিনিট ব্যায়াম করতে হবে।

আমাদের অতি পরিচিত কিছু সবজি হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। তাই আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক যেসব সবজি খেলে আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে।

সেরার সেরা বিট: আমাদের অতি পরিচিত এই সবজিতে রয়েছে নাইট্রেটের ভাণ্ডার। আর এই উপাদান ব্লাড প্রেশার কমায়। যার ফলে সুস্থ থাকে হার্ট। এর পাশাপাশি এতে মজুত বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণেও দূরে থাকে হৃদরোগ।
হৃৎপিণ্ড সুস্থ রাখতে মিষ্টি আলু খান। সুস্থ থাকতে আলু অত্যন্ত উপকারী। কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ। যার ফলে সুস্থ থাকে হার্টসহ দেহের একাধিক অঙ্গ।

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন টমেটো। এ সবজিতে হদিস মেলে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্টের। আর এই উপাদান কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ-সবল রাখতে সাহায্য করে। যার ফলে টমেটো খেলে দূরে থাকে হৃদরোগের মতো সমস্যা।

এছাড়া সুস্থ থাকতে শাক খেতে ভুলবেন না। শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা প্রদাহ কমায়। যার ফলে দূরে থাকে হৃদরোগ। শুধু তাই নয় শাকে উপস্থিত ফাইবারের গুণে কমে এলডিএল কোলেস্টেরল। তাই চেষ্টা করুন প্রতিদিন শাক খেতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments