বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহেডিংলিতে ইংল্যান্ডের নায়ক ব্রুক
spot_img
spot_img

হেডিংলিতে ইংল্যান্ডের নায়ক ব্রুক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হেডিংলিতে জিতে অ্যাশেজে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। গতকাল ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ এ নামিয়ে এনেছে স্বাগতিকরা। ফলে ইংল্যান্ডের সিরিজ জয়ের সম্ভাবনা টিকে রইল। অস্ট্রেলিয়ার দেওয়া ২৫১ রানের টার্গেট তাড়ায় ৭৫ রানের দারুণ ইনিংস খেলে নেতৃত্ব দেন হ্যারি ব্রুক। তিনি আউট হলে ফিনিশিং দেন ক্রিস ওকস ও মার্ক উড।

২০০১ সালের পর অ্যাওয়ে অ্যাশেজ জয়ের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সে সম্ভাবনা তৈরি করেছিলেন পেসার মিচেল স্টার্ক। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংলিশরা। বিশেষ করে লাঞ্চ থেকে ফেরার পর ১০ রানের মধ্যে ইংল্যান্ডের মিডল অর্ডারের দুই ভরসা অধিনায়ক বেন স্টোকস ও জনি বেয়ারস্টো আউট হয়ে গেলে পরাজয়ের শঙ্কা ঘিরে ধরেছিল স্বাগতিকদের। পাহাড়সমান সে চাপের মুখে দারুণ ব্যাটিং করেন ব্রুক।

সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে মহামূল্যবান ৫৯ রান যোগ করে ইংল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি। ব্রুক ৭৫ রান করে আউট হয়ে গেলেও জিততে সমস্যা হয়নি ইংলিশদের। অষ্টম উইকেটে অবিচ্ছিন্নভাবে ২৪ রান তুলে ওকস ও উড জয় নিশ্চিত করেন।

অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের মার্ক উড। এ জয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস, ‘আরও একটি স্নায়ুক্ষয়ী লড়াই। তবে এবার লক্ষ্যে পৌঁছাতে পেরে ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, আমরা সিরিজে টিকে রইলাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments