
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ ঘোষণা দেন বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীদের পক্ষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক একেএম শাহাদাৎ উল্লাহ ফিরোজ ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, ডিএসই’র এমডি পুঁজিবাজারের ক্রান্তিলগ্নে যুগপোযোগী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। এছাড়া ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের পাওনাদারদের সঙ্গেও কালক্ষেপনমূলক কথা বলে রসিকতা করছেন। দ্রুত গতিতে ব্যবস্থা না নিয়ে এভাবে তিন মাসের কালক্ষেপন নানা রহস্যের জন্ম দিয়েছে। তাই আগামী ১০ জুলাইয়ের মধ্যে ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের সকল পাওনা পরিশোধ করার জন্য ডিএসই’র ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ১১ জুলাই থেকে ডিএসই’র বর্তমান এমডি’র পদত্যাগের জন্য দেশব্যাপী বিনিয়োগকারীদের নিয়ে আন্দোলন করা হবে বলে জানান শাহাদাৎ উল্লাহ ফিরোজ।
এদিকে মানববন্ধনে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারী মো. মোজাম্মেল হক বলেন, ‘অবিলম্বে শহীদ উল্লাহকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিনিয়োগকারীরা নিশ্চিত হতে চায়, তাদের শেয়ারের নিশ্চয়তা আছে কী না? আমাদের দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত ৭২ ঘণ্টার আল্টিমেটাম গত বুধবার শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়নি। এ বিষয়ে ডিএসইর সঙ্গে বসে আলোচনা করতে চাই। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১০ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ বা কোনও প্রতিষ্ঠান শহীদ উল্লাহর পক্ষে যোগসাজেস করে ক্রেস্ট সিকিউরিটিজ হাউজ বিক্রি করার চেষ্টা করে, তাহলে বিনিয়োগকারীদেরে লাশের ওপর দিয়ে যেতে হবে।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/বাবু
































Recent Comments