মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমানবাধিকার পদক পেল ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
spot_img
spot_img

মানবাধিকার পদক পেল ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে করোনা মহামারীকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পেল ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)-এর উদ্যোগে দেয়া হয় এই পুরস্কার। বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান মানবাধিকার পদক ও সম্মাননা পেয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ পদক প্রদান অনুষ্ঠান ও বিজয়ের মাধ্যমে অর্জিত মানবাধিকারের এগিয়ে চলার ‘পাঁচ দশক’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।

ব্যক্তি ক্যাটাগরিতে পদক ও সম্মাননা পান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং কণ্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান।

প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পদক ও সম্মাননা স্মারক পায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো ফার্মা ও জেএমআই গ্রুপ।

অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করবেন সাউথ এশিয়ান ফ্যাটার্নিটি (সাফ), বাংলাদেশের সভাপতি ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments